কুমিল্লার বাসিন্দা মো. হাসান মিয়া গত ১৬ জুন কর্মসংস্থানের জন্য মালদ্বীপে যান। দেশটিতে যাওয়ার আড়াই মাসের ব্যবধানে। তিনি ১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। গত ৫ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মো. হাসান মিয়ার মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে প্রেরণের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা ছিলেন এবং গত ১৬ জুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন। তিনি ১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে গত ৫ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। হাইকমিশন তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুততার সঙ্গে মরদেহ দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
হাইকমিশনার মো. নাজমুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত লিখুন :