মসজিদের ইমামের নামে মিথ্যা ধর্ষণ মামলা পিপিআই তদন্ত বাদি নিজেই ফেঁসে গেলেন জাহানারা

মোঃ নুর নবী , দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম

মসজিদের ইমামের নামে মিথ্যা ধর্ষণ মামলা পিপিআই তদন্ত বাদি নিজেই ফেঁসে গেলেন জাহানারা

ফাইল ফটো

পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের নামে মিথ্যা ধর্ষণ মামলা পিপিআই তদন্ত বাদি নিজেই ফেঁসে গেলেন ,পটুয়াখালীর কলাতলা হাউজিংনিবাসী জাহানারা বেগম গ্রেপ্তার  তিনি তার স্বামীকে বিগত ১০-১২ বছর পর্যন্ত গুম করে রেখেছেন, তার দুই ছেলেকে এবং মেয়ের ঘরে দুই নাতিকে দিয়ে অত্র এলাকায় দোকানপাট ,ঘরবাড়ি চুরি করান, তার দুই নাতিকে দিয়ে পটুয়াখালী জেলা মডেল মসজিদ থেকে প্রায় সময়ই জুমার দিনের দান বাক্সের টাকা, মসজিদের ফ্যান, লাইট, কল ইত্যাদি জিনিসপত্র চুরি করান. এবং মহিলা মুসল্লিদের মোবাইল, টাকা ইত্যাদি চুরি করার রেকর্ড ও তাদের আছে।

ঘটনার দিন বিগত ১২- ১১ -২০২৫ তার দুই নাতিকে মডেল মসজিদে চুরি করার জন্য পাঠান, এই ঘটনা মডেল মসজিদের একজন খাদেম (সাব্বির)এবং একজন মুসল্লী আলহাজ্ব শাহ আলম (৭০) মাগরিবের নামাজের অনেক পরে দেখতে পেয়ে তাদেরকে আটকে রাখেন। পরবর্তীতে এশার নামাজের পরে পটুয়াখালী জেলা মডেল মসজিদের ইমাম মোঃ তানভিরুল ইসলামকে জানালে তিনি সকল মুসল্লিদেরকে নিয়ে বিষয়টি দেখার জন্য যায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবং সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম স্যারকে অবহিত করেন।

কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে তাদের বয়স ১৮ এর কম হওয়ার কারণে মুচলেকা দিয়ে তারা থানা থেকে চলে আসে এবং মডেল মসজিদের ইমাম মোয়াজ্জেন ও খাদেমদেরকে সম্মান ক্ষুন্ন করার জন্য ও ফাঁসানোর জন্য হসপিটালের ভুয়া কাগজপত্র তৈরি করে 15 দিন পরে বিজ্ঞ নারী শিশু আদালতে ধর্ষণের চেষ্টার কথা উল্লেখ করে মিথ্যা মামলা করে। বিজ্ঞ নারী শিশু আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করার জন্য দেয়, পিবিআই মামলাটি তদন্ত করার জন্য সিসিটিভি ফুটেজ সহ সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে এবং স্থানীয় মুসল্লীদের সাক্ষী গ্রহণ করার মাধ্যমে সঠিক বিষয়টি জানতে পেরে বিগত ২৯/৬/২০২৬ তারিখে ফাইনাল রিপোর্ট দাখিল করে।

পরবর্তীতে ২৮ -৭- ২০২৬ তারিখে মামলাটি শুনানি হওয়ার পর বিজ্ঞ নারী শিশু জজ (জেলা জজ) মামলাটি খারিজ করেন এবং মিথ্যা মামলা করার কারণে ১৭ ধারায় বাদীর বিরুদ্ধে মামলা করতে বলে অতঃপর বিবাদীগণ জাহানারার বিরুদ্ধে মামলা করলে নারী শিশু জজ (জেলা জজ ) জাহানারা বেগমের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে অতঃপর আজ ২১ ০৯-২৬ তারিখ থানা পুলিশ তাকে আটক করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইমামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের প্রতিবা জানাই।

Link copied!