লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরির ৪৭ বিএনপি নেতাকর্মীর ওমরাহ যাচ্ছেন

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম

  লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরির ৪৭ বিএনপি নেতাকর্মীর  ওমরাহ যাচ্ছেন

ফাইল ফটো

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিএনপি নেতা ও নেত্রকোণা-৪ আসনের  সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে তারা ওমরাহ পালন করবেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৪৭ সদস্যের কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মোঃ হায়দার আলী বলেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে উনার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪ এর মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমি সহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি মহোদয় এই কাফেলার সঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছেন না। উনি চান এই আসনের নেতৃবৃন্দ ধর্মীয় অনুশাসনে চলুক, তাই এই আয়োজন।

কাফেলায় যারা যাচ্ছেন: মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন- উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।

মদন উপজেলা থেকে ১৭ জন- উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।

খালিয়াজুরী উপজেলা থেকে ১১জন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও কাফেলায় রয়েছেন।খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এমপি মহোদয় এতজন লোক নিয়ে ওমরাহ করতে যাওয়ার উদ্যোগ নিয়ে একজন মহৎ ব্যক্তির পরিচয় দিয়েছেন। আমাদের ভাগ্য অত্যন্ত ভালো যে উনার মতো একজন এমপি পেয়েছি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, নেত্রকোণা-৪ আসনের এমপি জননেতা লুৎফুজ্জামান বাবর আমাদের ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য মোহনগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি।

 

Link copied!