মহাকাশে মিলল রহস্যময় ‘সবুজ’ নক্ষত্র!

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ পিএম

মহাকাশে মিলল রহস্যময় ‘সবুজ’ নক্ষত্র!

ফাইল ফটো

মহাকাশের বুকে এক অবিশ্বাস্য এবং অভূতপূর্ব দৃশ্য উন্মোচিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা প্রথমবারের মতো এমন একটি ব্যতিক্রমী নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যার সামনে মানুষ দাঁড়ালে তারকাটিকে স্পষ্ট সবুজ রঙের দেখতে পাবে। ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মার্ক হোল্যান্ডসের নেতৃত্বে একদল গবেষক মৃত তারার ছাই বা শ্বেত বামন নক্ষত্রগুলো নিয়ে গবেষণা করার সময় এই বিরল নক্ষত্রটি আবিষ্কার করেন। 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সাধারণ নক্ষত্রের রঙ মূলত এর তাপমাত্রার ওপর ভিত্তি করে তৈরি হয় এবং তা সচরাচর কমলা, সাদা কিংবা নীল রঙের হয়ে থাকে। কিন্তু বিশেষ কিছু শ্বেত বামন নক্ষত্রের ওপরের আবহাওয়া ও ভৌত পরিবেশ এতটাই অদ্ভুত যে তাদের আলো একেবারেই আলাদা মাত্রা পায়, যা বিজ্ঞানীদের কাছে এক দারুণ চমক হয়ে এসেছে।

নক্ষত্রটির এই সবুজ রঙের পেছনে মূল রহস্য হলো এর বায়ুমণ্ডলে থাকা হিলিয়ামের সঙ্গে অন্য কিছু উপাদানের অদ্ভুত বিক্রিয়া। কোনো নক্ষত্র তার জীবনকালে চারপাশের কী কী বস্তুর সংস্পর্শে এসেছে, তার ওপর নির্ভর করে এর বাহ্যিক রঙের পরিবর্তন ঘটে। এই সবুজ নক্ষত্রটিতে মূলত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সোডিয়াম এবং লিথিয়াম জাতীয় ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। নক্ষত্রটি কীভাবে এসব পেল, তা নিয়ে বিজ্ঞানীরা এক মজার ব্যাখ্যার কথা বলেছেন। তাদের মতে, কোনো পাথুরে গ্রহাণু বা ধ্বংসপ্রাপ্ত গ্রহ যখন এই মৃত নক্ষত্রের খুব কাছে চলে আসে, তখন নক্ষত্রের প্রচণ্ড টানে তা ভেঙে গুঁড়ো ধূলিকণায় পরিণত হয়। পরে সেই ধূলিকণাগুলো নক্ষত্রের গ গায়ে মিশে যায়।

Link copied!