স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৬৮; তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৪৫ এএম

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৬৮; তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বুধবার (২৮ অক্টোবর) দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকার স্প্যানিশ গণমাধ্যমকে নিহতের এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, এ দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া জানান, বুধবার সকাল ৯টার কিছু পর তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে এ দুর্ঘটনাটি ঘটে। সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন।

এদিকে, ‘আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্ঘটনার পর বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির তিনি। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সমাধানের আশ্বাসও দিয়েছেন সানচেজ।

Link copied!