দক্ষিণী সুন্দরী কৃতি শেঠির বলিউডে রোমান্টিক অভিষেক!

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম

দক্ষিণী সুন্দরী কৃতি শেঠির বলিউডে রোমান্টিক অভিষেক!

ফাইল ফটো

মিষ্টি হাসি ও মনজুড়ানো অভিনয়ে ভারতীয় সিনেমা অঙ্গন মাতিয়ে রেখেছেন কৃতি শেঠি। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান ও আবেদনময়ী তারকা কৃতি শেঠি এবার পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় দুনিয়ায়। বক্স অফিসে ঝড় তোলা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা এই জনপ্রিয় অভিনেত্রী তার অনবদ্য অভিনয় ও মিষ্টি স্বভাব দিয়ে এরই মধ্যে কোটি কোটি দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন। এবার হিন্দি সিনেমার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

বলিউড নির্মাতা রোহিত শেঠির দীর্ঘদিনের সহযোগী বিধি ঘোদগাঁওকরের রোমান্টিক সিনেমা দিয়েই বলিউডে পা পড়বে কৃতির। নিখাদ এই প্রেমের গল্পের প্রযোজনায় থাকছে অভিষেক এস ব্যাসের এভিএস স্টুডিওস। পর্দায় রোমান্টিক নায়িকা হিসেবে দক্ষিণী সিনেমা মাতানোর পর বলিউডে কেমন প্রভাব রাখতে পারবেন, তা নিয়েই ভক্তদের আগ্রহ প্রবল।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগির একটি ফ্রেশ প্রেমের গল্পের সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে কৃতি শেঠির। চলতি বছরের শেষের দিকেই ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। তবে সিনেমার নাম এবং অন্যান্য কলাকুশলীর নাম এখনো গোপন রাখা হয়েছে।

Link copied!