ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ‘কোড ওয়ারিয়র্স

মোঃ আল শাহারিয়া সুইট , ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম

ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ‘কোড ওয়ারিয়র্স

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান সিএসই ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্রুপ পর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৮৮তম ব্যাচের দল ‘কোড ওয়ারিয়র্স’। বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিআইইউ ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট মেগা চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়। এতে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। খেলা চলাকালে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুল বাসেদ এবং একই বিভাগের শিক্ষক পরিতোষ চন্দ্র দে।

কোড ওয়ারিয়র্স দলের ম্যানেজার মুকশিত উল ইসলাম খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলাধুলায় আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। তাই খেলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ, মলম ব্যবহার এবং গরম সেঁক নেওয়ার পরামর্শ দেন তিনি। কোড ওয়ারিয়র্সের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া সাজেদুর রহমান বলেন, “দলের সবার সহযোগিতা ছাড়া আজকের কোয়ার্টার ফাইনালে ওঠা সম্ভব হতো না।

আমরা মাঠে নামার আগে যেভাবে পরিকল্পনা করে খেলেছি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি ফাইনালেও ভালো ফলাফল করতে পারব। টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও খেলার পরিবেশ ছিল প্রাণবন্ত। আয়োজকদের নির্ধারিত নিয়ম মেনে নিরপেক্ষভাবে খেলা সম্পন্ন হয়। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে পরবর্তী পর্বেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে ‘কোড ওয়ারিয়র্স’ দল।

সিয়াম সরিষা
Link copied!