আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাঝর স্ট্যান্ডে নেতা-কর্মীদের জমায়েতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি স্থানীয় লিরা পিভিসি পাইপ ফ্যাক্টরির সংলগ্ন এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জব্বার সরকার। সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল।
সভায় বক্তব্য দেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মন্ডল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোক্তার, সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ, গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু সরকার, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নুর মোহাম্মদ বাবু। এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি করেন, এসব কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ধারার জন্য ক্ষতিকর। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। পরে বিকেল ৫টা ৫৬ মিনিটে সভাপতি হাজী জব্বার সরকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন :