জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে ‘জামিলা মোশাররফ সেবা কেন্দ্র’। রবিবার সন্ধ্যায় ইসলামপুরের মোশাররফগঞ্জে নির্ধারিত স্থানে দোয়া মাহফিলের মধ্য দিয়ে সেবা কেন্দ্রটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। লন্ডন প্রবাসী রিনা মোশাররফের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের জমিতে গড়ে তুলেছেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র। তিনি জানান, প্রাথমিকভাবে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
পর্যায়ক্রমে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং সেবার পরিধি আরো বাড়িয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেবার পরিকল্পনা রয়েছে। এসময় তাঁর স্বামী লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নিয়াজ আহমদ এবং সাংবাদিক পুতুল রাণী, খালেদ মোশাররফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রিনা মোশাররফ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম ও সাবেক ভূমিমন্ত্রী রাশেদ মোশাররফের বোন।

আপনার মতামত লিখুন :