ফুলপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৭–৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম

ফুলপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৭–৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ফাইল ফটো

ময়মনসিংহের ফুলপুরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে মাছচাষির প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চকপাড়া গ্রামের রাশেদ মিয়ার ভাতিজা মো. মোস্তাক মিয়ার চাষ করা দুটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একটি পুকুরে গুলশা মাছ এবং অপর পুকুরে বাংলা মাছ চাষ করা হয়েছিল।

সোমবার সকালে পুকুরে গিয়ে দেখা যায়, পানিতে বিপুলসংখ্যক মৃত মাছ ভেসে রয়েছে। ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের কারণে দুটি পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। এতে তার আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. মোস্তাক মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঘটনার বিষয়টি ফুলপুর থানাকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।

সিয়াম সরিষা
Link copied!