শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কিয়োদো নিউজের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এদিন ভোরে ‘দুজুয়ান’ জাপানের উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। তবে ভারী বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মাটির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ।
ইজু দ্বীপপুঞ্জের ওশিমা এলাকায় ২৪ ঘণ্টায় ৬৮৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা সেপ্টেম্বর মাসের স্বাভাবিক মাসিক গড়ের প্রায় দ্বিগুণ। টোকিও ও আশপাশের বিভিন্ন এলাকাতেও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
ঝড়ের প্রভাবে প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বেশ কিছু রেল পরিষেবা বন্ধ বা বিলম্বিত হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
মঙ্গলবার ভোরে ‘দুজুয়ান’ জাপানের উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। তবে ভারী বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মাটির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে ২ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :