ফুলবাড়ীয়ায় আন নববী ইসলামিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ পিএম

 ফুলবাড়ীয়ায় আন নববী ইসলামিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ফাইল ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন নববী ইসলামিক ইনস্টিটিউটের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।  শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ছনকান্দা সড়কের ইন্সটিটিউট কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হযরত আলী। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন বক্তৃতা এবং সংগীত উপস্থাপন করেন। 

পরে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুন নূর আল ফারাহিম বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে অগ্রসর করতে কাজ করে যাচ্ছে অত্র প্রতিষ্ঠান। এছাড়াও বাংলা, ইংরেজি ও আরবি সহ সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে এখানে পাঠদান পরিচালনা করা হয়।  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেআই সিনিয়র কামিল মাদরাসার প্রভাষক মাওলানা সামছদ্দিন, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার লুৎফর রহমান, আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, আকিজ ফাউন্ডেশন স্কুলের শিক্ষক মুনতাসীর রহমান, ধুরধুরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ইমতিয়াজ বিন জাকির, শিক্ষার্থী অভিভাবক খাইরুল বাসার, মাহমুদুল হক, মাওলানা ইসহাক আলী ও আব্দুল আলিম প্রমুখ। এসময় তারা প্রতিষ্ঠানটির পরিচালনা নীতি ও শিক্ষার্থীদের উপস্থাপনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কেআই সিনিয়র কামিল মাদরাসার শিক্ষক ফেরদৌস আল ফাহাদ। পরে প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন বিকেডিএ কর্তৃক বৃত্তি পরীক্ষায় চার জন ট্যালেন্টপুলে সহ মোট ২০ জন শিক্ষার্থীদের বিশেষ শুভেচ্ছা ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করেন অতিথিরা। এছাড়াও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। 

সিয়াম সরিষা
Link copied!