সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ পিএম

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

ফাইল ফটো

সোনারগাঁওয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, ডাকাত, দস্যু, চুরি ও মাদকের আসামি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। ​নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ​সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (২ জন): ১. আবু হানিফ (৪৫), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- বালুয়া দিঘীরপাড় (০৪ নং ওয়ার্ড, সোনারগাঁ পৌরসভা)। ২. মোঃ মুক্তার হোসেন (৫৪), সাবেক সাধারণ সম্পাদক, ০৩নং ওয়ার্ড, জামপুর ইউপি যুবলীগ, পিতা- মৃত হেলাল উদ্দিন, সাং- রাউৎগাঁও, জামপুর। ডাকাতি ও দস্যুতা মামলায় (৪ জন): ১. শাহজালাল (৩০) [ডাকাতি], পিতা- মোঃ হোসেন আলী, সাং- সনমান্দি। ২. মোঃ আরিয়ান ভান্ডারী (৩০) [দস্যুতা], পিতা- মোঃ নূর মোহাম্মদ পাটোয়ারী, সাং- দড়িচর, হোমনা, কুমিল্লা (বর্তমান: নবীগঞ্জ রেল লাইন, বন্দর)। ৩. মোঃ রিপন মিয়া (৩৫) [দস্যুতা], পিতা- মোঃ মনা মিয়া, সাং- সিংগারবিল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ীয়া (বর্তমান: তেরা মার্কেট, সিদ্ধিরগঞ্জ)। ৪. আমজাদ (২৯) [দস্যুতা], পিতা- মোহাম্মদ আলী, সাং- আনন্দবাজার।

​ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলায় (২ জন): ১. আবু হানিফ ওরফে হিমেল (৪৬) [ওয়ারেন্ট], পিতা- মোঃ কফিল উদ্দিন, সাং- দিঘিরপাড়। ২. হালিম (৪৫) [চুরি মামলা], পিতা- মৃত রাসু মিয়া, সাং- বরগাঁও। ​মাদকসেবী (৬ জন): ১. মোঃ ইমন (২৭), পিতা- মৃত সালাউদ্দিন, সাং- দৈলেরবাগ। ২. মোঃ সাকিব (১৯), পিতা- মোঃ কামাল হোসেন, সাং- পূর্ব কান্দি, নান্দাইল, ময়মনসিংহ (বর্তমান: কাঁচপুর উত্তর পাড়া)। ৩. আকাশ (২০), পিতা- সেলিম, সাং- কাদিরগঞ্জ। ৪. মোঃ রাজিব (৩১), পিতা- শেখ ইসমাইল, সাং- লাধুরচর। ৫. আবু হানিফ (৩৫), পিতা- হোসেন চৌকিদার, সাং- কাদিরগঞ্জ। ৬. মোঃ মাসুম (৩৯), পিতা- মোয়াজ্জেম, সাং- কাদিরগঞ্জ।

অভিযান শেষে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুল বারিক, পিপিএম বলেন, "সোনারগাঁকে সম্পূর্ণ অপরাধ ও মাদকমুক্ত রাখতে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কোনো অপরাধী, সন্ত্রাসী বা মাদকের সাথে জড়িত কেউ পার পাবে না। সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সোনারগাঁ থানা পুলিশ সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!