ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বঙ্গবাজার এলাকায় মাদক নির্মূলে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল বারী সানোয়ারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ূন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, অর্থবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোকসেদ হোসেন , ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ হোসেন, নবযুগ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফুজ্জামান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :