মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন বিশিষ্ট সমাজ সেবক মজলুম জননেতা মাওলানা মারুফ আহমদ। দলীয় সিদ্ধান্তে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর,ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এ বিষয় নিশ্চিত করেছেন। একটি আধুনিক এবং উন্নত মডেল কর্মধা গড়তে তিনি জনগণের খাদিম হিসেবে কাজ করছেন এবং ন্যায়বিচার নিশ্চিত ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ আল্লাহভীরু পরোপকারী হিসাবে দীর্ঘদিন হতে কর্মধায় কাজ করে আসছেন বলে জানান কাঠলতলী বাজারের ব্যাবসায়ী মো: জাফরান আহমদ, এছাড়াও মারুফ আহমদ একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হিসেবে রবিবারবাজারে ব্যাবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে আসছেন।
রাজনৈতিক ময়দানে বিএনপির ও অন্যান্য দলের একাধিক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী'রা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গাছের ডালে নিজেদের ব্যানার ও পোস্টারে প্রচারণা করে আসলেও জামায়াতের একক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মারুফ আহমদ ভোটের মাঠে এগিয়ে আছেন বলে মতামত ব্যক্ত করেন জামায়াতের সাবেক কর্মধা ইউনিয়ন সভাপতি মো: ইসহাক মাস্টার। দি চেরিটেবল ট্রাস্ট অফ কর্মধার চেয়ারম্যান তাকরিমুল কুরআন মডেল মাদ্রাসার সভাপতি কর্মধা উচ্চ বিদ্যালয়ের এবং কর্মধা টাইটেল মাদ্রাসার সদস্য ছাড়াও নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রমে মাওলানা মারুফ আহমদ কর্মধা বাসীর নিকট গরীব দুঃখীদের বন্ধু হিসেবেও সুপরিচিত মানুষ।

আপনার মতামত লিখুন :