ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ও নান্নার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “ধামরাইয়ের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন :