ঢাকার দোহার উপজেলায় গুড নেইবারস দোহার সিডিপি আয়োজিত ‘গণিতে দক্ষতা অর্জন প্রতিযোগিতা’ গত ৫ নভেম্বর বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দোহার উপজেলার ছয়টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রথম পাঁচজনকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। সিডিপি ম্যানেজার বিমল গোরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন কবির। তিনি বলেন, “গুড নেইবারস দোহার সিডিপি একটি সামাজিক সংগঠন। তাদের কার্যক্রম ও এই আয়োজন প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতলা আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সোহান, লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, আব্বাস আলী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতে দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক হবে বলে মন্তব্য করেন উপস্থিত শিক্ষাবিদরা।

আপনার মতামত লিখুন :