চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিতে জরিমানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিতে জরিমানা

ইয়াছিন ইসলাম হৃদয় , চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারের অপরাধে ‘মায়ের দোয়া বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘটিয়া পুকুরপাড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ওই বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবারে ক্ষতিকর অ্যামোনিয়ামের ব্যবহার, শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার অভাব, বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সিয়াম সরিষা
Link copied!