সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আকাশ মন্ডল , সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম

সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন।

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নাফিস ও কাজী কামরুজ্জামান লিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান, কোষাধ্যক্ষ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাপলু ভূঁইয়া, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য শামীম হোসেন কিটু, ইছাপুরা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রব শেখ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হাওলাদারসহ নয়টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিয়াম সরিষা
Link copied!