শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে সারা দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে সোমবার (১৯ অক্টোবর) দেশের সোনার বাজারে স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণের কারিগরদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :