জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাগুলো দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।
দুদকের মামলার বিবরণ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের নামে ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তার ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করেছে দুদক।

আপনার মতামত লিখুন :