ভাঙ্গায় ফ্লাইওভারের নিচে ১০ টন সারবোঝাই ট্রাক ও ডিলার আটক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৫:৪০ পিএম

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচে ১০ টন সারবোঝাই ট্রাক ও ডিলার আটক

ফাইল ফটো

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মালিগ্রাম ফ্লাইওভার ব্রীজের নিচ থেকে ১০ টন সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয় জনগণ। সার অবৈধভাবে পাচারের অভিযোগে ট্রাকটি আটকের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। দ্রুত ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। এ ঘটনায় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদারকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর)রাতে মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি এ কে এম ইলিয়াস হাওলাদার (৭২)। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি-বিএডিসি সার ডিলার। মালিগ্রাম বাজারে তাঁর মেসার্স হাওলাদার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং সমেদ হাওলাদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায় , সার পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নেওয়ার সময় সেটি আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফুল্লাহ ও ভাংগা থানা এসআই ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফুল্লাহ জানান, মালিগ্রাম এলাকায় ট্রাকবোঝাই সার পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, রাতে সারবোঝাই ট্রাকটি পাচারের সময় স্থানীয় জনগণ আটক করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সার বোঝাই ট্রাকটি ও সংশ্লিষ্ট ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে।

Link copied!