বাংলাদেশ সচিবালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা অ্যাসোসিয়েশনের (DRAPA) ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মকর্তাদের পেশাগত স্বার্থ রক্ষায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল হক সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে এই অ্যাসোসিয়েশন (DRAPA)। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের দাবি-দাওয়া আদায়, অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :