গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মোঃ শাওন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
আটক শাওন মিয়া গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকায় বিল্লালের বাড়ির ভাড়াটিয়া ও আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে গাছা থানার একটি দল উত্তর খাইলকুর এলাকায় অভিযান চালায়। এ সময় শাওন মিয়াকে আটক করে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুকান্ত কুমার পাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সুকান্ত কুমার পাল বলেন, ৫২ পিস ইয়াবাসহ শাওন মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :