টঙ্গীতে পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম

টঙ্গীতে পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

ইমরান সরকার , টঙ্গী : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের পঞ্চম দিনে পোশাক শিল্পের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা মোকাবিলায় এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল থেকে টঙ্গী বিসিক শিল্প নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।


এ বিষয়ে সিরাজুল ইসলাম সাথী বলেন, “আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্পকে ধ্বংস করতে একটি চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কারখানার স্বাভাবিক উৎপাদনশীল পরিবেশ বজায় রাখতে আমরা রাজপথে সতর্ক পাহারা অব্যাহত রাখব। এদিকে, টঙ্গী শিল্পাঞ্চলের দুই থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেন। এ সময় তারা যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিয়াম সরিষা
Link copied!