ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালি ও উল্লাস

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম

ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালি ও উল্লাস

এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় আনন্দ র‍্যালি করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজটি তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। চমৎকার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অর্জনে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত আনন্দ প্রকাশের অংশ হিসেবে র‍্যালিটির আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের নেতৃত্বে আনন্দ র‍্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সিয়াম সরিষা
Link copied!