সাতকানিয়া-চন্দনাইশে আনন্দের জোয়ার: সংসদ সদস্য জসীম উদ্দীনের বিশেষ সহকারী হলেন ছাত্রদল নেতা মহিউদ্দীন সাগর

মো: শাহেদ , সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম

সাতকানিয়া-চন্দনাইশে আনন্দের জোয়ার: সংসদ সদস্য জসীম উদ্দীনের বিশেষ সহকারী হলেন ছাত্রদল নেতা মহিউদ্দীন সাগর

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের ‘বিশেষ সহকারী’ হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ মহিউদ্দীন (সাগর)। গত কাল সংসদ সদস্যের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মোহাম্মদ মহিউদ্দীন দোহাজারী কাঠগড় এলাকার ইসহাক মিয়ার ছেলে। এখন থেকে তিনি সংসদ সদস্যের নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ তদারকি এবং সংসদ সদস্য কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথের সংগ্রামে প্রথম সারিতে থাকা এই তরুণ নেতাকে মূল্যায়িত করায় চন্দনাইশ ও উত্তর সাতকানিয়া অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক কর্মীরা জানান, বিগত সরকারের আমলে মহিউদ্দীন সাগরের ওপর রাজনৈতিক কারণে অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল। বহু মামলা-হামলার শিকার হয়েও তিনি কখনো রাজপথ ছেড়ে যাননি। একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সংসদ সদস্যের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় স্থানীয়রা সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা ফরিদুল আলম বলেন, সাগর বিগত আন্দোলন-সংগ্রামে যে ত্যাগ স্বীকার করেছেন, আজ দল ও জননেতা তাঁকে যথার্থ মূল্যায়ন করেছেন। এ সিদ্ধান্ত চন্দনাইশ-সাতকানিয়ার তরুণ সমাজ ও ত্যাগী কর্মীদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে।মহিউদ্দীন সাগর বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সারাজীবন নিষ্ঠা ও সততার সাথে তার মর্যাদা রক্ষা করব। চট্টগ্রাম-১৪ আসনকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তুলতে আমি সার্বিক উন্নয়নমূলক কাজের তদারকিতে নিজেকে নিবেদিত রাখব। আমি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সিয়াম সরিষা
Link copied!