পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার দলের মুখপাত্র আবু হানিফ এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টায় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা, ফকিরাপুল ও নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হবে।

আপনার মতামত লিখুন :