ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন করে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেন। একই সঙ্গে সারাদেশে একযোগে উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে নেছারাবাদেও এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক আহমেদ, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, ৩নং স্বরূপকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান মানিক,স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা পলাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,
সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা। আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কলেজের মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :