কেন্দুয়ায় নতুন কুড়িঁ স্পোর্টস সিজন-২ শুভ উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ পিএম

কেন্দুয়ায় নতুন কুড়িঁ স্পোর্টস সিজন-২ শুভ উদ্বোধন

ফাইল ফটো

'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্বপ্নের পথে, বিজয়ের সাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।  আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধনীর মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যাশা করা হচ্ছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, অফিসার ইনচার্জ 

মুহাম্মদ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ  সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমন হিলালী, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার মিনা, সাধারণ সম্পাদক চায়না আক্তারসহ, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সিয়াম সরিষা
Link copied!