ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ পিএম

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে অসত্য ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকেরা। বুধবার ধামরাই উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক রমজান আলী, সোহেল রানা, খোরশেদ আলম ও বকুল লিখিত বক্তব্যে জানান, রাফিজুল ইসলাম রবিনকে জড়িয়ে জমি সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রকৃত সত্য তুলে ধরতে এবং জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতি রাফিজুল ইসলাম রবিন বলেন, আমার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Link copied!