জনগণ সবকিছু মনে রেখেছে, ক্ষমা চাইলে বিবেচনা করত: সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৫ পিএম

জনগণ সবকিছু মনে রেখেছে, ক্ষমা চাইলে বিবেচনা করত: সমাজকল্যাণমন্ত্রী

ফাইল ফটো

জনগণ অতীতের সবকিছু মনে রেখেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, জনগণের কাছে দুই হাত তুলে ক্ষমা চাইলে তারা ক্ষমা করার বিষয়টি বিবেচনা করতে পারত। এখন আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কেউ যেন আস্ফালন, উসকানিমূলক বক্তব্য কিংবা জনগণকে বিপথগামী করার চেষ্টা না করেন।

তিনি আরও বলেন, অতীতে সংঘটিত সব অন্যায় ও অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, প্রতারণা ও মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।

Link copied!