দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৯

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:৪৭ পিএম

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৯

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক মামলার আসামি, চুরি মামলার দুই আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত পাঁচজন আসামি রয়েছেন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার একাধিক পুলিশ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা, এসআই রবিউল ইসলাম, এসআই কমল কৃষ্ণ, এসআই অধীর চৌধুরী, এএসআই সঞ্জয় কুমার, এএসআই রিপন মিয়া ও এএসআই মাহবুবুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদক মামলায় মো. পারভেজ ওরফে রাসেল (২৫), চুরি মামলায় আবির আহম্মেদ মাসুম (২৩) ও হৃদয় হাসান (৩০), নিয়মিত মামলায় মো. সালমান ওরফে সাকিল (২৪)।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন মো. মাসুম (৩০), মো. রুবেল আহমেদ (৩৮), সাইফুল ইসলাম, জাকির (৫৬) ও বাবু (৩০)। পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৯ আসামিকে পৃথক পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!