শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকরা। ৩ নভেম্বর ( মঙ্গলবার) রাতে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাব নালিতাবাড়ীর নেতৃবৃন্দ ও সদস্যরা নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া।
প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ক্লোডিয়ান নকরেক কেয়া ও মঞ্জুরুল আহসান, মনিরুল ইসলাম, আবু ইলিয়াস সাদ্দাম, হারুনুর রশিদ, মিজান শেখ, মিলন শেখসহ আব্দুল মোমেন, মোজাহিদ উজ্জ্বল নাজমুল হাসান নয়ন বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া অভিজিৎ সাহা, আল হেলাল, মনজুরুল ইসলাম ক্যাবল, নবাব, জহিরুল ইসলাম ভুট্টু, রিজন, তামিম ও কুরবানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নালিতাবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযান জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
বিশেষ করে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক দমনে পুলিশের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি নালিতাবাড়ীকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :