শুভ তালুকদার , মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ, সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :