বকশীগঞ্জে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৩২ পিএম

বকশীগঞ্জে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুরগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর খনন করে নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বালুরগ্রাম এলাকাবাসীর উদ্যোগে দশানী ব্রিজের নিচে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ, জুব্বার আলী ও শাহীনুর রহমানসহ স্থানীয়রা। বক্তারা বলেন, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রাম সংলগ্ন দশানী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের ফলে দশানী নদীর ওপর নির্মিত ব্রিজটিও হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও জানান, দশানী ব্রিজের পশ্চিম পাশে বালু জমে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীর পূর্ব পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বালুরগ্রামকে রক্ষায় অবিলম্বে ব্রিজের পশ্চিম পাশের জমে থাকা বালু খনন করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

Link copied!