নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা, বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বসুরহাট বাজারের একটি কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব নুর উদ্দিন রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোৎস্নারা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, ঢাকার ব্যবসায়ী মফিজ উদ্দিন, সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের ছেলে যোবায়ের হোসেন ফারুক, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফাতুল ইসলাম নাদিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্যসচিব মেহেদী হাসান।
এ ছাড়া কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন, সাধারণ সম্পাদক অরূপ মজুমদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :