নতুন কুঁড়িতে সারাদেশে প্রথম ফটিকছড়িঃ ২২ হাজার ৫১৫ শিক্ষার্থীর নিবন্ধন

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম

নতুন কুঁড়িতে সারাদেশে প্রথম ফটিকছড়িঃ ২২ হাজার ৫১৫ শিক্ষার্থীর নিবন্ধন

ফাইল ফটো

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনের সংখ্যায় সারাদেশে প্রথম হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। এ প্রতিযোগিতায় উপজেলার ২২ হাজার ৫১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ১৯২ জন কিশোর এবং ১১ হাজার ৩২৩ জন কিশোরী। প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনের সংখ্যার দিক থেকে দেশের অন্য উপজেলা ও এলাকার তুলনায় এগিয়ে রয়েছে ফটিকছড়ি।

সংশ্লিষ্টরা বলছেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন ফটিকছড়িতে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে ভূমিকা রাখতে পারে। নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। নিবন্ধিত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিয়াম সরিষা
Link copied!