শ্রীকাইল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন দত্তের ১৪২তম জন্মবার্ষিকী উদযাপিত

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম

শ্রীকাইল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন দত্তের ১৪২তম জন্মবার্ষিকী উদযাপিত

ফাইল ফটো

কুমিল্লার বাঙ্গরা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২১শে সেপ্টেম্বর (সোমবার) শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের 'তাহসিন মুনীর অনিন্দ্য' মিলনায়তনে এক  আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ-কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতি  এবং সহকারী শিক্ষক মোঃ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাদেকুর রহমান, সহকারী শিক্ষক শাহ এমরান উদ্দিন ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবু প্রমুখ। 

এছাড়াও বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কর্মবীর, সমাজ ও শিক্ষা সংস্কারক ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা এবং অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা আলোচনা সভার শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়া ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ১৯৪০ সালে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ১৯৪১ সালে শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠা করেন।  তিনি ১৮৮৪ সালের ২১শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৪৯ সালে ৬ এপ্রিল পরলোক গমন করেন। তিনি চিরকুমার ছিলেন। তার সংগ্রামী কর্মময় জীবনে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, প্রকাশনায় ও সমাজ সংস্কারে অপরিসীম অবদান রেখে গেছেন।

সিয়াম সরিষা
Link copied!